শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৮:৪৪ পিএম, ২০২৬-০২-১৭
চট্টগ্রামের চন্দনাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়াস্থ সেবামূলক সংগঠন ব্রাদার্স ইউনিটির আয়োজনে চৌধুরীপাড়া ফজর আলী দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যাংকার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। উদ্বোধক ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফোরকানউদ্দিন চৌধুরী। সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মোঃ মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেমিট্যান্স যোদ্ধা রেহান খাঁন, ক্রীড়াবিদ সেলিম উদ্দিন চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুসলেহ উদ্দীন মুন্না, ব্যবসায়ী
তুষারুল ইসলাম ফরহাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য যথাক্রমে সদস্য, মিরাজ, তামিম, মুন্না ,সামির, শেফায়াত, সাঈদ প্রমুখ । ধারাভাষ্যে ছিলেন, বিশিষ্ট ধারাভাষ্যকার কে এম আমিনউল্লাহ।
খেলায় সাতকানিয়ার জনার কেঁওচিয়া সংঘকে কে হারিয়ে শিরোপা অর্জন করে দোহাজারী একতা সংঘের খেলোয়াররা। এ সময় বিজয়ী ও রানার্স আপ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন তাঁর বক্তব্যে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক থেকে দূরে রাখার জন্য আয়োজকদের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ প্রশংসনীয়। খেলাধুলা মন এবং শরীর দুটোই সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited